সর্বশেষ:

ডুমুরিয়ায় এক বাদাম বিক্রেতার মৃত্যু নিয়ে গুজ্ঞন।

Facebook
Twitter
LinkedIn

ডুমুরিয়া প্রতিনিধি।

খুলনার ডুমুরিয়া থা না মোড়ের বাদাম বিক্রতা নির্মল মন্ডল (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ নিজ বাড়ীর ঘরের আঁড়া থেকে ঝুলন্ত অবস্থায় থানা পুলিশ উদ্ধার করেছে । গতকাল সোমবার
মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভুবনের পাশে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

তিনি ডুমুরিয়া গ্রামের মৃত চারুপদ মন্ডলের ছেলে। দীর্ঘ ১৫ বছর যাবৎ ডুমুরিয়া থানা মোড় এলাকায় বাদাম বিক্রি করে পরিবারের জীবিকা নির্বাহ করে আসছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার রাতে নির্মল মন্ডলের সঙ্গে তার স্ত্রীর বাগবিতণ্ডা হয়।

সুত্র জানান, পারিবারিক অশান্তির জেরে সোমবার সকাল ১০টার দিকে তিনি নিজ বাড়ির রান্নাঘরে আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহননের পথ বেছে নেন।তবে মৃত্যুর কিছুক্ষণ আগেও তিনি থানা মোড় এলাকায় তার দোকান বসানোর জায়গাটি প্রতিদিনের মতো ঝাড়ি দিয়ে পরিষ্কার করেন।এরপর আর দোকান দিতে আসেনি। বেলা ১০ টার দিকে জানা যায় তিনি ঘরের আঁড়ার সাথে রশির ফাঁশি দিয়ে মারা গেছেন। বিষয়টি অনেকেই রহস্য জনক বলে মনে করছেন।পুলিশ সূত্র জানান, থানায় একটি অপমৃত্যু দায়ের হয়েছে। মরদেহের সুরতহাল তৈরি শেষে মর্গে প্রেরণের ব্যবস্থা করা হচ্ছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana