সর্বশেষ:

পাইকগাছায় বিশ্ব খাদ্য কর্মসূচির অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

Facebook
Twitter
LinkedIn

আলাউদ্দিন সোহাগ,পাইকগাছা ( খুলনা)

খুলনার পাইকগাছায় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা ( ডিআরআর-আরআরএপি) প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাপান সরকারের অর্থায়নে, বিশ্ব খাদ্য কর্মসূচি ( ডব্লিউ এফ পি)’র কারিগরি এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর সার্বিক সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। বাস্তবায়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে প্রকল্পের সকল কার্যক্রম তদারকি এবং স্টেকহোল্ডারদের সাথে সমন্বয় করেছেন সহযোগী সংস্থা সুশীলন।

২৭ এপ্রিল সোমবার সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে গুরুত্বপূর্ণ এ কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রকল্পের কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সাবেক উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, জাতিসংঘ বিশ্বখাদ্য কর্মসূচী খুলনার সাব অফিস প্রধান আল মামুন আজাদ, প্রোগ্রাম এসোসিয়েট তাসনিম তাবাসসুম, সুশীলনের পরিচালক সচ্চিদানন্দ বিশ্বাস, উপ-পরিচালক মনিরুজ্জামান , প্রকল্প সমন্বয়কারী মো: ইমরান হোসেন, মিল কো: খালিদ মাহমুদ, জেলা সমন্বয়কারী স্নিগ্ধা ঘোষ, ইন্জিনিয়ার আয়ুব আলী, ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পীযুষ কান্তি মন্ডল, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ সহ সুশীলনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্টেকহোল্ডার প্রতিনিধি, জনপ্রতিনিধি, ঠিকাদার ও সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ।

কর্মশালায় বক্তারা বলেন এক সময় বিশ্ব খাদ্য কর্মসূচির কাজ সনাতনী ব্যবস্থাপনার মাধ্যমে বাস্তবায়ন করা হতো। এতে কাজের মান নিয়ে প্রশ্ন দেখা দিতো। এক্ষেত্রে এবারের উন্নয়ন কাজ যান্ত্রিকিকরণের মাধ্যমে বাস্তবায়ন করায় টেকসই এবং মজবুত হয়েছে। বক্তারা আরো প্রকল্পের সকল কাজ সকল স্টেকহোল্ডারদের সমন্বয়ে সঠিক ভাবে বাস্তবায়ন হওয়ায় দুর্যোগ প্রবণ এলাকায় দুর্যোগ ঝুঁকি হ্রাস সহ দুর্যোগ প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। বক্তারা দুর্যোগের ঝুঁকিতে থাকা উপজেলার অন্যান্য ইউনিয়নে প্রকল্পের কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।
উল্লেখ্য সংশ্লিষ্ট প্রকল্পের আওতায় উপজেলার সোলাদানা এবং গড়ইখালী ইউনিয়নের বিভিন্ন সড়কের উন্নয়ন করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana