সর্বশেষ:

কালিয়ায় জামায়াতে ইসলামীর বিশাল গণমিছিল, নেতৃত্ব দেন ওবায়দুল্লাহ কায়সার

Facebook
Twitter
LinkedIn

মোঃ মনিরুজ্জামান চৌধুরী
নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটির নেতৃত্ব দেন জামায়াতে ইসলামী নেতা ও নড়াইল-১ আসনের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রবিবার (১ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে অনুষ্ঠিত এ গণমিছিলটি কালিয়া উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক অংশগ্রহণ করেন।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা দলীয় বিভিন্ন স্লোগান দেন এবং জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে জনসমর্থন কামনা করেন। গণমিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার রক্ষায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মাঠে সক্রিয় রয়েছে। তারা একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জোর দাবি জানান।
বক্তারা আরও বলেন, জনগণের জানমাল ও গণতন্ত্র রক্ষায় জামায়াতে ইসলামী ভবিষ্যতেও শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখবে।
উল্লেখ্য, পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana