সর্বশেষ:

দাকোপে যৌনকর্মী ও শীতার্তরা পেলেন শীতবস্ত্র

Facebook
Twitter
LinkedIn

দাকোপ (খুলনা) প্রতিনিধি:

খুলনার দাকোপ উপজেলার বাণীশান্তার যৌনকর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) বিকেলে যৌনপল্লীর কর্মীসহ এলাকার প্রায় ১৫০ জন দুস্থ ও অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন ইউএনও মো. বোরহান উদ্দিন মিঠু।
শীতবস্ত্র পেয়ে খুশি অসহায় মানুষেরা। এ সময় তাদের দুঃখ দুর্দশার কথা শোনেন এবং যাদের বেশি প্রয়োজন এমন গরিব দুস্থদের হাতে কম্বল তুলে দেন তিনি। তীব্র শীতের মধ্যে কখনো এসব গ্রামে হেঁটে যান আবার কিছুদূর গাড়িতে যান ইউএনও।
শীতার্ত অরুপ বিশ্বাস জানায়, তাদের শীতবস্ত্র কেনার সামর্থ নেই। এ বছর শীতে খুব কষ্টে পার করছেন তারা। শীতবস্ত্র পাওয়ায় তাদের অনেক উপকার হয়েছে।
লাউডোব এলাকার রাণী বেগম নামে আরেক বৃদ্ধা বলেন, গত কয়েকদিন ধরে খু্ব ঠান্ডা। রাতে ঘুমাইতে পারি না। কম্বলটা পেয়ে খু্ব খুশি হলাম। রাতে অন্তত শান্তিতে ঘুমাতে পারবো।
কম্বল পেয়ে বাণীশান্তা যৌনপল্লীর সভানেত্রী লাভলী বেগম বলেন, এই শীতে কেউ কোনো খোঁজ না নিলেও ইউএনও নিজে এসে কম্বল দিয়েছেন। কম্বল পেয়ে আমরা অনেক খুশি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বঙ্কিম কুমার হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহিদুল্ল্যাহ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা আইসিটি সমীর বিশ্বাস ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বোরহান উদ্দিন মিঠু কালবেলাকে জানান, তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট অনুভব করেই তাদের কাছে ছুটে গিয়েছি। এরমধ্যে সুবিধাবঞ্চিত যৌনকর্মীদের কথা ভেবে আজ কয়েকজন কর্মকর্তাকে সঙ্গে নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছি। এছাড়া রাস্তার পাশে প্রত্যন্ত গ্রামের প্রকৃত অসহায় ও শীতার্ত মানুষদের খুঁজে খুঁজে কম্বল দিয়েছি। পর্যায়ক্রমে এভাবেই খুঁজে খুঁজে অসহায় ব্যক্তিদের মাঝে আমরা কম্বল বিতরণ করব।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana