সর্বশেষ:

পাইকগাছায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা

Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় পারিবারিক কলহের জেরে বিষপানে হীরা মন্ডল (২২) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে।সোমবার দুপুরে উপজেলার গড়ইখালী ইউনিয়নের আমিরপুর গ্রামে‌ এঘটনা ঘটে। হীরা মন্ডল ওই বাড়ির অনুপ মন্ডলের স্ত্রী। এবং পাশ্ববর্তী লস্কর ইউনিয়নের খড়িয়া গ্রামের দেবাশিষ মন্ডলের মেয়ে। তিন বছর আগে পারিবারিক ভাবে হীরা মন্ডল ও অনুপ মন্ডল বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারিক দ্বন্দ্বে শশুর-শাশুড়ির সাথে অভিমান করে তিনি বিষ পান করেন। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেন জানান, পারিবারিক কলহের জেরে বিষপান করে আত্মহত্যা করে হীরা মন্ডল নামের এক গৃহবধু। মৃতদেহ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

স্যার পিসিরায়ের প্রায় ২০০ বছরের পুরনো জরাজীর্ণ পৈতৃক ভিটা সংস্কারের কাজ শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। পাইকগাছায় বিশ্ববরেণ্য বিজ্ঞানী পিসি রায়ের বাড়ীটি সংস্কার করছে প্রত্নতত্ত্ব বিভাগ ; বরাদ্ধ ৩৯ লাখ

turan hossain rana