সর্বশেষ:

বটিয়াঘাটা কাজিবাছা

বটিয়াঘাটা কাজিবাছা নদীথেকে অজ্ঞাতনামা পুরুষের ভাসমান লাশ উদ্ধার

বটিয়াঘাটা কাজিবাছা
Facebook
Twitter
LinkedIn

বিশেষ প্রতিনিধি :

বটিয়াঘাটা থানা পুলিশ আজ শনিবার কাজিবাছা নদী থেকে পুলিশ অজ্ঞাতনামা এক পুরুষের লাশ উদ্ধার করেছে। বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগ অফিস ও প্রেসক্লাবের পিছনে কাজিবাছা নদীতে ভাসমান লাশ দেখতে পায় স্থানীয় জনতা। পরে লাশটি দেখে পুলিশকে খবর দেয় তারা। বটিয়াঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অজ্ঞাতনামা লাশ নদী থেকে উদ্ধার করেন।

বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিপন কুমার সরকার বলেন, অজ্ঞাতনামা লাশটি একজন পুরুষের। বয়স আনুমানিক ৪০ বছর। ঘটনাস্থলে সিআইডি, পিবিআই, ও নৌ পুলিশের কর্মকর্তারা পরিদর্শন করেন। সংশ্লিষ্ট পুলিশ কর্তারা বলেন, লাশটির আনুমানিক বয়স ৭/৮ দিন আগের বলে ধারনা করা হচ্ছে। লাশটি পচে গলে যাওয়ার কারণে সনাক্ত করা বা ফিংগার প্রিন্ট দেওয়া সম্ভব হয়নি বলে সিআইডির এক কর্মকর্তা জানিয়েছেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

স্যার পিসিরায়ের প্রায় ২০০ বছরের পুরনো জরাজীর্ণ পৈতৃক ভিটা সংস্কারের কাজ শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। পাইকগাছায় বিশ্ববরেণ্য বিজ্ঞানী পিসি রায়ের বাড়ীটি সংস্কার করছে প্রত্নতত্ত্ব বিভাগ ; বরাদ্ধ ৩৯ লাখ

turan hossain rana