সর্বশেষ:

ডুমুরিয়ায় বিএনপি নেতা-কর্মীদের উপর পুলিশের হামলা

ডুমুরিয়ায় বিএনপি নেতা-কর্মীদের উপর পুলিশের হামলা

ডুমুরিয়ায় বিএনপি নেতা-কর্মীদের উপর পুলিশের হামলা
Facebook
Twitter
LinkedIn

প্রেস বিজ্ঞপ্তি,খুলনা :
ডুমুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গভীর রাতে বিএনপি নেতাকর্মী-সমার্থকদের বাড়ী-বাড়ী যেয়ে অহেতুক হয়রানি করছে থানা পুলিশ। শুধু তাই নয়,বাড়ীতে না পেয়ে পরিবারের নারী-শিশুদের সাথে চরম খারাপ ব্যবহার করা হয়েছে। গতকাল সোমবার (০২ অক্টোবর) এসব ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে পুলিশী হয়রানি বন্ধের জোর দাবি জানিয়েছেন খুলনা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।

প্রেস বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন,ডুমুরিয়ার খর্ণিয়া ইউনিয়নের রানাই গ্রামে উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক শেখ শাহিনুর রহমানের বাড়ীতে রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে থানা পুলিশ যেয়ে ত্রাস সৃষ্টি করেছে। বিনাগ্রেফতারি পরোয়ানায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমানকে আটকের উদ্দেশ্যে যেয়ে পরিবারের নারী-শিশুদের সাথে চরম অসৌজন্যমুলক ব্যবহার করেছে ডুমুরিয়া থানা পুলিশ।

অকথ্য ভাষায় গালিগালাজ করে বিএনপি নেতা শাহিনুর রহমানকে গুম-ক্রসফায়ারের হুমকি দিয়েছে। তল্লাশীর নামে নানাভাবে হয়রানি করেই ক্ষ্যান্ত হয়নি আওয়ামী পুলিশ; বিএনপি নেতার অরাজনৈতিক ভাই এবং বিএল কলেজের ছাত্র ভ্রাতুষ্পুত্রকে অযথা আটক করে থানায় নিয়ে গেছে।

আটককৃতরা হল মোঃ আল আমিন শেখ ও বিএল কলেজের ছাত্র দারুজ্জামান সিজান। গ্রেফতারি পরোয়ানা বিহীনভাবে বিনাপরাধে বিএনপি নেতাকর্মী-সমার্থকদের বাড়ীতে গভীর রাতে পুলিশের হানা দিয়ে পরিবারের নারী-শিশুদের সাথে চরম দৃঢ় ব্যবহার, অকথ্য ভাষায় গালিগালাজ ও খুন-গুমের হুমকির বন্ধের দাবি জানিয়েছেন খুলনা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী ও যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু। অনুরুপ বিবৃতিতে ন্যাক্কারজনক পুলিশী হানার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ডুমুরিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ ও সদস্য সচিব সরদার আব্দুল মালেক।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

স্যার পিসিরায়ের প্রায় ২০০ বছরের পুরনো জরাজীর্ণ পৈতৃক ভিটা সংস্কারের কাজ শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। পাইকগাছায় বিশ্ববরেণ্য বিজ্ঞানী পিসি রায়ের বাড়ীটি সংস্কার করছে প্রত্নতত্ত্ব বিভাগ ; বরাদ্ধ ৩৯ লাখ

turan hossain rana