সর্বশেষ:

খুলনায় ইয়াবাসহ

খুলনায় ইয়াবাসহ আটক ১

খুলনায় ইয়াবাসহ
Facebook
Twitter
LinkedIn

খুলনা অফিসঃ

খুলনার বটিয়াঘাটায় ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট সহ একজনকে আটক করেছে খুলনা জেলা ডিবি পুলিশ। আটককৃত আসামি জেলার রুপসা উপজেলার নন্দনপুর গ্রামের ইয়াকুব আলী শেখের পুত্র শহিদুল ইসলাম শেখ(৫০)।
রবিবার (১১ ফেব্রুয়ারি ২০২৪) বিকালে বটিয়াঘাটা উপজেলার

জলমা গ্রামস্থ দারোগাভিটা বাজার হতে খুলনা জেলা ডিবির ইনচার্জ মোহাম্মদ নাসির উদ্দিনের নেতৃত্বে এসআই আলামিন সঙ্গীয় ফোর্স সহ মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করে ধৃত আসামীর কাছ থেকে ৩৩ পিস ইয়াবা উদ্ধার করে।

এ সংক্রান্তে এসআই আল আমিন বাদী হয়ে বটিয়াঘাটা থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। উল্লেখ্য যে, আটককৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার নামে উক্ত মামলাসহ মাদক ও অন্যান্য আইনে একাধিক মামলা রয়েছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

স্যার পিসিরায়ের প্রায় ২০০ বছরের পুরনো জরাজীর্ণ পৈতৃক ভিটা সংস্কারের কাজ শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। পাইকগাছায় বিশ্ববরেণ্য বিজ্ঞানী পিসি রায়ের বাড়ীটি সংস্কার করছে প্রত্নতত্ত্ব বিভাগ ; বরাদ্ধ ৩৯ লাখ

turan hossain rana