সর্বশেষ:

অভিভাবক সমাবেশ

আর ডি এন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

অভিভাবক সমাবেশ
Facebook
Twitter
LinkedIn

ওয়াহিদ মুরাদ, দিঘলিয়া খুলনা।

খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী ১নম্বর আর ডি এন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশের মাধ্যমে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন (বার্ষিক) পরীক্ষার ফলাফল ৭ ডিসেম্বর ২০২৩ তারিখ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম। আলোকিত অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ, এ সি ল্যান্ড মোঃ জাকির হোসেন, দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হায়দার আলী মোড়ল, শিক্ষা অফিসার শেখ মোঃ নুরুল ইসলাম, ইন্সট্রাক্টর ইউআরসি দিঘলিয়া শিমু রাজিয়া লায়লা, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোসাম্মৎ আফরোজা খাতুন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার কামরুন্নাহার হাসিনা বানু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আর ডি এন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি জিন্নাত আরা হীরা।
মা ও অভিভাবক সমাবেশ এবং বার্ষিক ফলাফল প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এসএমসি সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, সুশীল সমাজের ব্যক্তিবৃন্দ, শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা, সঞ্চালনা এবং তত্ত্বাবধান করেন আর ডি এন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুয়েল হাওলাদার।
মা ও অভিভাবক সমাবেশ এবং পরীক্ষার ফলাফল প্রদান অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বিদ্যালয়ের লেখাপড়ার মান ও ফলাফল নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

স্যার পিসিরায়ের প্রায় ২০০ বছরের পুরনো জরাজীর্ণ পৈতৃক ভিটা সংস্কারের কাজ শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। পাইকগাছায় বিশ্ববরেণ্য বিজ্ঞানী পিসি রায়ের বাড়ীটি সংস্কার করছে প্রত্নতত্ত্ব বিভাগ ; বরাদ্ধ ৩৯ লাখ

turan hossain rana