সর্বশেষ:

সংবাদ প্রকাশের জেরে -পাইকগাছায় সাংবাদিক কৃষ্ণকে জীবন নাশের হুমকি; থানায় জিডি

Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় সাংবাদিক কৃষ্ণ রায়কে জীবন নাশের হুমকি দেওয়ায় থানায় জিডি হয়েছে।জানাযায়, সরকারি জলমহল দখল ও ইজারা নিয়ে পত্রিকায় প্রতিবেদন প্রকাশ করায় প্রকাশ্যে খুন-জখমের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক কৃষ্ণ রায় পাইকগাছা থানায় সাধারণ ডায়েরী করেছে যার নং-৭২ তারিখ ০২/০৩/ ২০২৬।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ৩নং লতা ইউনিয়নের কাঠামারী গদারডাঙ্গা মৌজায় সরকারী জলমহল ইজারা নিয়ে মৎস্য ঘের পরিচালনা সংক্রান্ত অনিয়ম ও জনস্বার্থের বিষয়

তুলে ধরে দৈনিক আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি কৃষ্ণ রায় পত্রিকায় সংবাদ প্রকাশ করেন। এতে ক্ষুব্ধ হয়ে উপজেলার সোলাদানা ইউনিয়নের বয়ারঝাপা গ্রামের ওয়াজেদ আলী বিশ্বাসের ছেলে অভিযুক্ত মোঃ ইকরামুল হক বিশ্বাস (৪১) দীর্ঘদিন ধরে তাকে হুমকি দিয়ে আসছিলেন সর্বশেষ গত ২ মার্চ দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে পাইকগাছা আদালত প্রাঙ্গনের সামনে রাস্তায় একরামুল বিশ্বাসের সাথে দেখা হলে সে অকথ্য ভাষায় গালিগালাজ করে। সাংবাদিক কৃষ্ণ রায় প্রতিবাদ করলে তাকে প্রকাশ্য হত্যার হুমকি দেয়।

এসময় স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত খুন-জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। সাংবাদিক কৃষ্ণ রায় জানান, জনস্বার্থে সংবাদ প্রকাশ করায় আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল অবিলম্বে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন। এবিষয়ে থানা অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া বলেন অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana