সর্বশেষ:

পরকীয়ার অভিযোগে ১৬ বছরের সংসার ভেঙে গেল সাইফুল,পারভীন দম্পত্তির : ন্যায় বিচার চেয়ে আদালতে স্বামীর মামলা

Facebook
Twitter
LinkedIn

বিশেষ প্রতিনিধি :

খুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের শম্ভুনগর এলাকায় পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে ১৬ বছরের দাম্পত্য জীবন ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৬ বছর আগে পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের হরিণখোলা গ্রামের পারভীন বেগমের সঙ্গে বটিয়াঘাটা উপজেলার শম্ভুনগর এলাকার সাইফুল রহমান খার শরিয়া মোতাবেক বিয়ে হয়। তাদের সংসারে এক মেয়ে রাবেয়া খাতুন (১২) ও এক ছেলে রফিকুল ইসলাম (১০) রয়েছে।স্বামী সাইফুল রহমান খা অভিযোগ করেন, বিয়ের পর থেকে তার চাচাতো ভাই সুমন খার সঙ্গে পারভীন বেগমের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তা পরকীয়ায় রূপ নেয়। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশও হয়েছে বলে জানা যায়।

তিনি আরও জানান, গত ২৫ ফেব্রুয়ারি রাতে সুমন খার ঘরের ভিতর থেকে পারভীন বেগম ও সুমনকে হাতেনাতে ধরা হয়। পরে বিষয়টি নিয়ে স্থানীয়দের উপস্থিতিতে সালিশ হয় এবং পারভীনের বাবা-মাকে খবর দেওয়া হলে তারা ২৬ ফেব্রুয়ারি গ্রাম্য সালিশের মাধ্যমে মেয়েকে নিয়ে চলে যান।সাইফুল রহমান খা অভিযোগ করে বলেন, চলে যাওয়ার সময় পারভীন বেগম বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ কিছু মালামাল নিয়ে গেছেন। এছাড়া সুমন ও পারভীন তাকে এবং তার সন্তানদের বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় ন্যায়বিচার চেয়ে তিনি সম্প্রতি আদালতে একটি মামলা দায়ের করেছেন বলে জানান।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana