সর্বশেষ:

পাইকগাছায় এবার জামায়াত নেতা সহ ৪ ব্যক্তির বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন

Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় চিংড়ী ঘেরের বিরোধ কে কেন্দ্র করে এবার জামায়াত নেতা সহ ৪ ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ঘের ব্যবসায়ী রেজাউল করিম। ১০ মার্চ মঙ্গলবার সকালে পাইকগাছা প্রেসক্লাবে লিখিত সংবাদ সম্মেলনে সেতু ফিস এর সত্ত্বাধিকারী ঘের ব্যবসায়ী রেজাউল করিম বলেন উপজেলার সোলাদানা ইউনিয়নের পারিশামারী মৌজায় আমার ১৭০ বিঘা আয়তনের একটি মৎস্য লীজ ঘের রয়েছে। বিগত ১০ বছরের ও বেশি সময় লীজ ঘের পরিচালনা করে আসছি। লীজ ঘেরের মধ্যে ভিলেজ পাইকগাছা গ্রামের বিল্লাল হোসেন মোল্লা ও আবুল কালাম আজাদ তাদের জমি আসছে দাবি করে আসছে।

এনিয়ে ২০২৫ সালে স্থানীয় ভাবে শালিসি বৈঠক হয়, বৈঠকে তাদের ৩০ বিঘা জমি পাওনা হয়। উক্ত জমি আমি ছেড়ে দিতে চাইলে বিল্লাল ও কালাম বহিরাগত লোকজন নিয়ে ৪১ বিঘা জমি বেঁধে নেয়। বছরের শুরু থেকে ঘেরে লক্ষ লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির মাছ এবং পোনা ছাড়া রয়েছে। এঘটনায় সোলাদানা ইউনিয়ন জামায়াতের আমীর ডাঃ শফিকুল ইসলাম ও ভিলেজ পাইকগাছার আবুল হাসান আমার কাছে ৫ লক্ষ টাকা দাবি করে, অন্যথায় আমার ঘের অন্য লোকদের দখল করিয়ে দিবে বলে হুমকি দেয়। টাকা দিতে অস্বীকার করলে তারা লোকজন নিয়ে ঘেরের বাসা ও আসবাবপত্র ভাংচুর করে ক্ষতিসাধন এবং নগদ অর্থ এবং ঘেরের মাছ ধরে নেয়। এ প্রসঙ্গে জানতে চাইলে তারা স্থানীয় সংসদ সদস্যের নাম ব্যবহার করে। উপায়ন্তর না পেয়ে এঘটনায় আমি তাদের বিরুদ্ধে ২৭-০২-২০২৬ তারিখে থানার অফিসার বরাবর লিখিত অভিযোগ করি। তারা আইন কানুন শালিস বিচার কোন কিছুই মানছে না এবং সর্বশেষ গত ৯ মার্চ শফিকুল হাসানের নেতৃত্বে জোর পূর্বক ৫০ বিঘা জমিতে বাঁধ নির্মাণ করে মিথ্যা ও কাল্পনিক অভিযোগ এনে যে সংবাদ সম্মেলন করেছে পাল্টা এ সংবাদ সম্মেলনের মাধ্যমে তার প্রতিবাদ জানান ব্যবসায়ী রেজাউল করিম।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana