সর্বশেষ:

পাইকগাছা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে

Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১০ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে। এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ” দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, বিতারুণ্যের বাংলাদেশ গড়ব ” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস।

বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, অ্যাওসেড এর উপজেলা ব্যবস্থাপক মানিক বসু, সাংবাদিক আব্দুল আজিজ, এন ইসলাম সাগর, স্নেহেন্দু বিকাশ, পূর্ণ চন্দ্র মন্ডল, আবুল হাশেম ও জালাল আহমেদ।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana