সর্বশেষ:

morolgonje sorok durghotonay ek krishok nihito

মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক কৃষক নিহত

morolgonje sorok durghotonay ek krishok nihito
Facebook
Twitter
LinkedIn

কলি আক্তার মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী এক কৃষক নিহত ও অপর দু’জন আহত হয়েছেন। নিহত ব্যাক্তির নাম মো. হরমুজ গাজী(৬৫)। তার বাড়ি পার্শ্ববর্তী শরণখোলা উপজেলার পূর্ব খোন্তাকাটা গ্রামে। মঙ্গলবার বেলা ৮ টার দিকে মোরেলগঞ্জের কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে তার সহযাত্রী ছেলে মাসুম গাজী ও চালক আনোয়ার হোসেন গুরুতর আহত হন।

ঘটনার সময় ভাড়ায় চালিত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে পথচারী এক নারীকে ধাক্কা দেয়। পরে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে হরমুজ গাজী নিহত হন।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কেউ অভিযোগ করেনি।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

পাইকগাছায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৫ তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স ভবন ; বিদ্যুতের কারণে আটকিয়ে আছে হস্তান্তর প্রক্রিয়া, ভাড়া বাড়িতে চলছে বিভিন্ন অফিসের কার্যক্রম : ব্যহত হচ্ছে জনসেবা

turan hossain rana