
খুলনা জেলা প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও খুলনা-১ আসনে সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দীর সঙ্গে খুলনা মফস্বল প্রেসক্লাবের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার (দুপুর ১২টা) খুলনার সাচিবুনিয়ায় তার নিজ বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি সমাজের বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় কৃষ্ণ নন্দী বলেন, “আমি সংসদ সদস্য নির্বাচিত না হতে পারলেও যতদিন বেঁচে থাকব, ততদিন খুলনা-১ আসনের মানুষের পাশে থাকার চেষ্টা করব। এখানকার ভোটারদের প্রতি আমি চিরঋণী। তারা আমাকে ও আমার দলকে ভালোবেসে ভোট দিয়েছেন।”
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন খুলনা মফস্বল প্রেসক্লাবের সভাপতি মহিদুল ইসলাম শাহীন (দৈনিক আমার সংবাদ), সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নবী (রূপসী বাংলা টিভি), মোসলেহ উদ্দিন (দৈনিক খুলনা অঞ্চল), গাজী জুবায়ের আলম (দৈনিক খবর প্রতিদিন), রাজিব হুমায়ুন রাজু (দৈনিক বিডি নিউজ), মো. মনিরুজ্জামান (দৈনিক যশোর বার্তা), মো. মাজহারুল আলম (দৈনিক বাংলার সংবাদ), তাজউদ্দিন আহমেদ টুকু (দৈনিক জবাবদিহি), বদরুজ্জামান খাকি (দৈনিক ভোরের চেতনা), ইরানি পারভীন (দৈনিক স্বাধীন চেতা) এবং অজিত কুমার পাল (দৈনিক অপরাধ অনুসন্ধান)।
এ সময় কৃষ্ণ নন্দী খুলনা মফস্বল প্রেসক্লাবের উন্নয়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রেসক্লাবের বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগের সঙ্গে তিনি সবসময় পাশে থাকবেন।















