সর্বশেষ:

hasan hotta mamlay mintur rimandd

পাইকগাছায় হাসান হত্যা মামলায় সাবেক ছাত্রনেতা মিন্টুর ৪ দিনের রিমান্ড

hasan hotta mamlay mintur rimandd
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী এলাকার যুবক হাসান কিং (৪০) হত্যা মামলায় গ্রেফতার সাবেক ছাত্রনেতা নাজমুল হুদা মিন্টুর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৫ জুন) রিমান্ড শুনানির জন্য মিন্টুকে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিজ্ঞ আদালতের বিচারক তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, গত ৭ জুনের ঘটনায় নিহত হাসান কিংয়ের পিতা মালেক সরদার বাদী হয়ে নাজমুল হুদা মিন্টুসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করে পাইকগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির নম্বর-০৯। পরবর্তীতে ৯ জুন র্যাব ৬ খুলনার লবণচরা এলাকা থেকে মিন্টুকে গ্রেফতার করে পাইকগাছা থানায় হস্তান্তর করে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার তদন্তের স্বার্থে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana