সর্বশেষ:

binamulle ambulance shebar udvodon

নড়াইলের কাশিপুর ইউনিয়নে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন

binamulle ambulance shebar udvodon
Facebook
Twitter
LinkedIn

নড়াইল প্রতিনিধি :

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের রোগীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করেছেন ব্যবসায়ী ও কাশিপুর ইউনিয়ন উন্নয়ন পরিষদের সভাপতি মো. আতিকুল ইসলাম। শনিবার (১৩ জুন) এড়েন্দা বাজারে এ সেবার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ইউনিয়নের কোনো রোগীকে নড়াইল, যশোর, খুলনা, ঢাকা বা দেশের যেকোনো হাসপাতালে নেওয়ার প্রয়োজন হলে নির্ধারিত হটলাইনে যোগাযোগের মাধ্যমে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা পাওয়া যাবে। এ লক্ষ্যে দুটি অ্যাম্বুলেন্সের সঙ্গে চুক্তি করা হয়েছে।

আতিকুল ইসলাম বলেন, জনগণের সেবার উদ্দেশ্যে তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচিত হোন বা না হোন, জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। ভবিষ্যতে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবার উদ্যোগও নেওয়া হবে। উল্লেখ্য, গত ঈদুল আজহা উপলক্ষে তিনি কাশিপুর ইউনিয়নের ৫৫০টি অসচ্ছল পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana