সর্বশেষ:

elakabashir majhe gacher chara bitoron

সবুজায়নে প্রশংসনীয় উদ্যোগ: পহরডাঙ্গায় এলাকাবাসীর মাঝে গাছের চারা বিতরণ

elakabashir majhe gacher chara bitoron
Facebook
Twitter
LinkedIn

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধি :

 

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার ১০ নং পহরডাঙ্গা ইউনিয়নে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন ২০২৬) ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মাওলানা মুফতি লিয়াকত আলীর পক্ষ থেকে ইউনিয়নের বিভিন্ন এলাকায় স্থানীয় বাসিন্দাদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এ কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। চারা গ্রহণ করতে আসা স্থানীয়রা উদ্যোগটির প্রশংসা করে বলেন, এমন জনকল্যাণমূলক কর্মকাণ্ড সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে।

উপস্থিত ব্যক্তিরা আশা প্রকাশ করেন, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে প্রতিযোগিতা যেন উন্নয়ন ও জনসেবামূলক কাজকে কেন্দ্র করে গড়ে ওঠে। তারা বলেন, “ভালো কাজের প্রতিযোগিতা হোক সবার মাঝে, তবেই সমাজ ও দেশ এগিয়ে যাবে।” গাছের চারা বিতরণ কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং স্থানীয়দের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহও লক্ষ্য করা যায়।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana