সর্বশেষ:

sorone daktar nihar ronjon gupto

স্মরণে ডা. নীহার রঞ্জন গুপ্ত

sorone daktar nihar ronjon gupto
Facebook
Twitter
LinkedIn

মোঃ মনিরুজ্জামান চৌধুরী,  নড়াইল প্রতিনিধি :

 

নড়াইল জেলার ইতনা গ্রামের কৃতি সন্তান, বাংলা সাহিত্যের কালজয়ী ঔপন্যাসিক ডা. নীহার রঞ্জন গুপ্তকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। ১৯১১ সালের ৬ জুন নড়াইলের প্রকৃতিঘেরা ইতনা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। চিকিৎসাবিদ্যায় উচ্চশিক্ষা অর্জনের জন্য ইংল্যান্ডে গমন করেন এবং চর্মরোগ বিশেষজ্ঞ হিসেবে ডিগ্রি লাভ করেন। দেশে ফিরে চিকিৎসা পেশার পাশাপাশি সাহিত্যচর্চায় আত্মনিয়োগ করেন। কর্মজীবনের এক পর্যায়ে তিনি ব্রিটিশ সেনাবাহিনীতেও চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলা সাহিত্যে তাঁর সবচেয়ে জনপ্রিয় সৃষ্টি কিরীটি রায়। রহস্য, রোমাঞ্চ ও গোয়েন্দা কাহিনির মাধ্যমে তিনি বাংলা সাহিত্যে এক স্বতন্ত্র ধারা সৃষ্টি করেন। তাঁর রচিত দুই শতাধিক উপন্যাস ও গল্প পাঠকমহলে ব্যাপক সমাদৃত হয়েছে এবং আজও সমান জনপ্রিয়। ১৯৮৬ সালের ২০ জানুয়ারি তিনি পরলোকগমন করেন। কিন্তু তাঁর সাহিত্যকর্ম, সৃজনশীলতা এবং কালজয়ী চরিত্রসমূহ বাংলা সাহিত্যাঙ্গনে তাঁকে অমর করে রেখেছে।।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana