সর্বশেষ:

sangbadiker hate pongu bebsayi jimmi

ভুক্তভোগী ব্যবসায়ী পঙ্গু রাজ্জাক কথিত সাংবাদিক রেজা মাসুদ বাহিনীর হাতে জিম্মি! প্রশাসনের কাছে ন্যায়বিচারের দাবি —

sangbadiker hate pongu bebsayi jimmi
Facebook
Twitter
LinkedIn

দিদারুল আলম প্রতিনিধি (মংলা) বাগেরহাট :

বাগেরহাটের মোংলায় এক ব্যবসায়ীকে দীর্ঘদিন ধরে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্নভাবে জিম্মি করে রাখার অভিযোগ উঠেছে কথিত সাংবাদিক রেজা মাসুদ ও তার সহযোগীদের বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যবসায়ী পঙ্গু রাজ্জাক অভিযোগ করে বলেন, তিনি দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসলেও একটি প্রভাবশালী চক্রের কারণে স্বাভাবিকভাবে ব্যবসা করতে পারছেন না। রাজ্জাকের দাবি, বিভিন্ন সময় তাকে মিথ্যা অভিযোগ, অপপ্রচার এবং ভয়ভীতি দেখিয়ে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। প্রতিবাদ করলে আরও নানা ধরনের হুমকির মুখে পড়তে হয়েছে। এ অবস্থায় তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। ভুক্তভোগী ব্যবসায়ী প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana