সর্বশেষ:

grihobodhur upor hamlar protibade manobbondhon

কয়রায় নওমুসলিম গৃহবধূর উপর হামলার বিচারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

grihobodhur upor hamlar protibade manobbondhon
Facebook
Twitter
LinkedIn

শহিদুল ইসলাম (প্রতিনিধি)

কয়রা, খুলনা খুলনার কয়রা উপজেলার গড় আমাদী গ্রামে এক নওমুসলিম গৃহবধূর উপর হামলার ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী। রবিবার বিকালে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।

গড় আমাদী গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শুক্রবার রাতে পারিবারিক বিরোধের জেরে আব্দুল্লাহ গাজীর বাড়িতে মোঃ রবিউল ইসলামের স্ত্রী নওমুসলিম রেহানা আক্তারকে মেরে গুরুতর জখম করা হয়। বক্তাদের দাবি, এ ঘটনায় সেনা সদস্য রায়হান সুমন, রাসেল গাজী, লুতফর রহমান গংরা জড়িত। বর্তমানে ওই গৃহবধূ কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। মানববন্ধনে স্থানীয়রা বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে একজন নারীর উপর হামলা অত্যন্ত নিন্দনীয়। আমরা এই ঘটনার দ্রুত তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যাতে ভবিষ্যতে কেউ এমন সাহস না পায়।” তারা আরও বলেন, “পারিবারিক কলহ থাকতেই পারে, কিন্তু তার সমাধান সহিংসতা নয়। প্রশাসন দ্রুত ব্যবস্থা নিলে সমাজে শান্তি ফিরবে।” মানববন্ধনে নারী-পুরুষসহ শতাধিক মানুষ অংশ নেন।

এ বিষয়ে কয়রা থানায় যোগাযোগ করা হলে পুলিশ জানায়, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana