সর্বশেষ:

binamulle chokkhu operationer rogi bachai camp

বিনামূল্যে চক্ষু খুলনা ডুমুরিয়া এলাকায় চিকিৎসা ও ছানি অপারেশনের রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

binamulle chokkhu operationer rogi bachai camp
Facebook
Twitter
LinkedIn

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় এলাকার অসহায়, দুস্থ ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ৯ টা থেকে উপজেলার রূদাঘরা মিকশিমিল মাধ্যমিক বিদ্যালয়ে সাতক্ষীরা জেলার বে- সরকারী গ্রামীন চক্ষু হাসপাতালের আয়োজনেও বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এ ক্যাম্পের আয়োজন করা হয়।

দিনব্যাপী এই ক্যাম্পে এলাকার কয়েকশত নারী, পুরুষ ও শিশু রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা, পরামর্শ, পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয়। এছাড়া প্রাথমিক পরীক্ষা শেষে ছানি পড়া ৩০ জন রোগীকে চিহ্নিত করে বিনামূল্যে অপারেশনের জন্য নির্বাচন করা হয়। এদেরকে পরবর্তীতে উক্ত হাসপাতালের ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন, লেন্স প্রতিস্থাপন ১ মাসের ওষুধ সরবাহ করা হবে বলে আয়োজক কর্তৃপক্ষ জানান। ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বীর মুক্তি যোদ্ধা ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুজ্জামান সরদার বলেন, অর্থাভাবে অনেক সাধারণ মানুষ চোখের মতো গুরুত্বপূর্ণ অঙ্গের সঠিক চিকিৎসা করাতে পারেন না। গ্রামীণ জনপদের এই মানুষদের অন্ধত্বের হাত থেকে রক্ষা করতে এবং তাদের চোখের আলো ফিরিয়ে দিতে এ ধরনের মানবিক উদ্যোগের কাজ এ সংগঠন করে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে ।

উক্ত চক্ষু ক্যাম্পে রূদাঘরা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সিহাব উদ্দিন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সমাজসেবক, চিকিৎসক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana