সর্বশেষ:

পাইকগাছায় ছোট ভাইয়ের ধাক্কায় প্রাণ গেল বড় ভাইয়ের

Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের নাবা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের ধাক্কায় পড়ে গিয়ে বীরেন বৈরাগী (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৭ এপ্রিল) সকাল আনুমানিক ১১টার দিকে পারিবারিক জমিজমা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা ধাক্কাধাক্কিতে রূপ নেয়। এ সময় ছোট ভাই কিরণ বৈরাগীর ধাক্কায় বীরেন বৈরাগী মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কপিলমুনি ১০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বীরেন বৈরাগী ওই গ্রামের মৃত মাদার বৈরাগীর ছেলে।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana