
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
খুলনা-৬ ( পাইকগাছা-কয়রা) আসনের জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন সমাজে যতদিন সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিত হবে না, ততদিনে শান্তি আসবে। তিনি বলেন সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা এবং অনিয়ম দুর্নীতি দুর করার জন্য সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি। তিনি ২ ফেব্রুয়ারী সোমবার সকালে নির্বাচনী এলাকা পাইকগাছা উপজেলার গড়ইখালী বাজার চত্বরে স্থানীয় জামায়াতে ইসলামী আয়োজিত মিছিল শেষে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
পথসভায় কেন্দ্রীয় জামায়াত নেতা মাওলানা আবুল কালাম আজাদ আরো বলেন উপকূলীয় জনপদ পাইকগাছা কয়রার মানুষ দীর্ঘদিন অবহেলিত এবং উন্নয়ন থেকে বঞ্চিত। আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচন অবহেলিত এই জনপদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সঠিক প্রতিনিধি নির্বাচিত করতে না পারলে আবারো উন্নয়ন থেকে পিছিয়ে পড়বে এই এলাকা। মাথা চাড়া দিয়ে উঠবে বনদস্যু সহ অন্যান্য অপরাধীরা। জনগণের উদ্দেশ্যে আবুল কালাম আজাদ বলেন দাঁড়িপাল্লায় ভোট দিন নির্বাচিত হলে সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি আপনাদের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন করবো ইনশাআল্লাহ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবু জার আল গিফারী, পাইকগাছা পৌরসভা জামায়াতের নায়েবে আমীর স. ম. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মহিববুল্লাহ ইসলাম, গড়ইখালি ইউনিয়নের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, আইন বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সরদার, ইসলামী ছাত্রশিবির গড়ইখালি ইউনিয়ন সভাপতি আশিকুর রহমান, জামায়াত নেতা জহির রায়হান, আলী আকবর, কোহিনুর রহমান ও আছাদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।















