সর্বশেষ:

eid anondo vagavagi

ঈদের আনন্দ ভাগাভাগি: শতাধিক পরিবারের মুখে হাসি ফুটালেন মিন্টু ইসলাম

eid anondo vagavagi
Facebook
Twitter
LinkedIn

নিজস্ব প্রতিবেদকঃ

‎পবিত্র ঈদুল ফিতর আনন্দ, ভালোবাসা ও ভাগাভাগির এক অনন্য উৎসব। কিন্তু সমাজের অনেক অসহায় পরিবার অর্থাভাবে এই আনন্দ থেকে বঞ্চিত থাকে। সেইসব মানুষের মুখে হাসি ফোটাতে প্রতি বছরের মতো এবারও মানবিক উদ্যোগ নিয়ে পাশে দাঁড়ালেন তরুণ সমাজ সেবক ও ব্যবসায়ী মোঃ মিন্টু ইসলাম।

‎গত সোমবার বিকেলে খুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে প্রায় ১০০টি অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন তিনি। সেমাই, ডাল, তেল, চিনি সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পেয়ে উপকার ভোগীদের চোখে মুখে ফুটে ওঠে স্বস্তি ও আনন্দের ছাপ। অনেকেই আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দারা জানান, মিন্টু ইসলাম দীর্ঘদিন ধরে নীরবে-নিভৃতে বিভিন্ন সমাজ সেবা মূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। বিশেষ করে ঈদের মতো উৎসব গুলোতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

‎ঈদ সামগ্রী বিতরণকালে মিন্টু ইসলাম বলেন, ‎ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সবার সঙ্গে ভাগ করে নেওয়া যায়। আমি চাই, আমার আশ পাশে কেউ যেন অন্তত ঈদের দিন কষ্টে না থাকে। সমাজের সামর্থ্যবান সবাই যদি এগিয়ে আসেন, তাহলে অসহায় মানুষের জীবন অনেকটাই সহজ হয়ে উঠবে। তার এই মহতী উদ্যোগ এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মনে করছেন, এমন মানবিক কর্মকাণ্ড সমাজে সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে, এমন প্রত্যাশা সবার।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana