
তুরান হোসেন রানাঃ
পবিত্র ঈদ উপলক্ষে শহীদ ফায়ার ফাইটার মো. শাকিল তরফদারের পরিবারের সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। মঙ্গলবার বিকেলে আয়োজিত এ উদ্যোগের জন্য সংস্থাটির মহাপরিচালকের প্রতি শহীদ পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
শহীদ শাকিল তরফদারের পরিবারের সদস্যরা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ তাদের পাশে থাকার এক অনন্য দৃষ্টান্ত। ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মাধ্যমে ফায়ার সার্ভিস তাদের প্রতি যে সহমর্মিতা দেখিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। তারা আরও বলেন, দেশের জন্য জীবন উৎসর্গকারী একজন সাহসী যোদ্ধার পরিবারের প্রতি এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশা করেন। উল্লেখ্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নিয়মিতভাবে শহীদ ও কর্মরত সদস্যদের পরিবারের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে।















