
মোঃ মনিরুজ্জামান চৌধুরী
নিজস্ব প্রতিবেদক | নড়াইল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল–১ (৯৩) আসনে স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ সুকেশ সাহা আনন্দ নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন।
নড়াগাতী, কালিয়া ও নড়াইল সদরের একাংশে দিনরাত সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন তিনি।
প্রচারণাকালে সুকেশ সাহা আনন্দ বলেন, তাঁর প্রয়াত বাবা বাবু ধীরেন্দ্র নাথ সাহা ছিলেন গণমানুষের নেতা ও সেবক। “আমি তাঁর আদর্শ ধারণ করে মানুষের পাশে দাঁড়াতে চাই। আমি আপনাদের সন্তান হিসেবে নড়াইল–১ এর মানুষের সেবা করার সুযোগ কামনা করছি,” বলেন তিনি।
তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ‘ঘোড়া’ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করলে এলাকার অবহেলিত জনপদগুলোর উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি নড়াগাতীর কলাবাড়িয়া, জয়নগর, বাইশোনা, খাশিয়াল, মাউলী ও পহরডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।















