
পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
খুলনা -৬ পাইকগাছা কয়রার নবনির্বাচিত এমপি আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন আমার নির্বাচনীয় আসনে দলমত নির্বিশেষে সকলের সাথে নিয়ে মিলেমিশে এলাকার মানুষের উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ । তিনি বলেন এলাকার সর্বস্তরের মানুষ আমাকে নির্বাচিত করেছেন। মানুষের ত্যাগ ও ভালোবাসার ঋণ কখনো শোধ হবার নয়। জনগণ আমার উপর যে কঠিন দায়িত্ব দিয়েছে খলিফা হযরত ওমর ( রাঃ) দেশ পরিচালনার যে আদর্শ রেখে গেছেন তা অনুসরণ করেই আমার উপর অর্পিত দায়িত্ব পালন করবো । এমপি আবুল কালাম আজাদ বলেন আমরা আশা করে ছিলাম সরকার গঠন করবো, কিন্তু সেটা সম্ভব হয়নি। তবে আমরা বলেছি সরকার যদি সৎ কাজের উপর প্রতিষ্ঠিত থাকে, ভালো কাজ করে তাহলে আমরা সরকার কে সহযোগিতা করবো। সরকার কোন অন্যায় করলে তা মেনে নেওয়া হবে না। আমার সরকারের কোন অন্যায় কাজে সহযোগিতা করবো না। তিনি বলেন আমি ইতোমধ্যে জেলা ও উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তাদের কে নিরপেক্ষতা বজায় রেখে জবাবদিহিতার সাথে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছি। আশা করি প্রশাসন সেই মোতাবেক কাজ করে শতভাগ জনসেবা নিশ্চিত করবে। তিনি আরও বলেন নির্বাচনীয় এলাকায় সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ, টেন্ডার বাজি, মাদক জুয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ থাকবে, কে কোন দলের নেতা কর্মী, সেটি দেখার বিষয় নয়, অন্যায়ের ও অপরাধীর বিরুদ্ধে কোন সহযোগিতা থাকবে না।কয়রা টেকসই বেড়িবাঁধ নির্মাণে ব্যবস্থা গ্রহন করা হচ্ছে, ইতি মধ্যে পাইকগাছা- কয়রা উপজেলা হাসপাতাল বেড সংখ্যা বাড়ানো ব্যবস্থা নেওয়া হচ্ছে, কপিলমুনি নতুন ভবন কার্যক্রম শেষ হলে বেড সংখ্যা বাড়বে এমনি ভাবে রাস্তাঘাট, অসাপ্ত শিক্ষা প্রতিষ্টানের নতুন ভবন নির্মাণ, উপকূলীয় এলাকায় সুপেয় পানির আধার টেংকি সহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
সোমবার বিকালে আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামি পাইকগাছা উপজেলা শাখা আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন মাওলানা আবুল কালাম আজাদ (এমপি)।উপজেলা আমির মাওলানা সাইদুর রহমান এর সভাপতিত্বে এবং উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, অ্যাডভোকেট লিয়াকত আলী সরদার, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, কাজী তমজিদ আলম,শেখ কামাল হোসেন, সহকারী অধ্যাপক মোমিন উদ্দিন সানা, উপজেলা নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ, সেক্রেটারি আলতাফ হোসেন,অ্যাডভোকেট আব্দুল মজিদ, জিএম আককাছ আলি ,হরিঢালী ইউনিয়ন আমির মুফতী আব্দুল হান্নান, কপিলমুনি কলেজ প্রিন্সিপাল হাবিবুল্লাহ বাহার, শিক্ষক খায়রুল ইসলাম, আনিছুর রহমান, নূরুজামান, লস্কর আমির মাওলানা মোজাফফর হোসেন, পৌর আমীর স ম আব্দুল্লাহ আল মামুন, হাফেজ ইদ্রীসুর রহমান, ছাত্র নেতা আব্দুর রহিম, সহকারী সেক্রেটারি মুহাম্মদ শফিয়ার রহমান, অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু,অ্যাডভোকেট রুহুল আমিন, তামিম রায়হান, সেক্রেটারি আল মামুন, মুজাহিদুল ইসলাম,ফজলুর রহমান ও সোহেল আহমেদ।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা কয়েক শতাধিক দলীয় নেতা কর্মী উপস্থিত ছিলেন।















