সর্বশেষ:

জমি নিয়ে বিরোধ, একই পরিবারের ৪ জনের ওপর হামলা

Facebook
Twitter
LinkedIn

খুলনার কয়রায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের শিশু,নারীসহ ৪ জন আহত হয়েছেন। গতকাল জমি নিয়ে বিরোধের জের ধরে কয়রা উপজেলার গোবরা উত্তর চক গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

এ হামলায় একই গ্রামের রুহুল আমিন গাজীর ছেলে রবিউল ইসলাম ও তার স্ত্রী, সন্তান ও তার মা গুরুতর আহত হয়ে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। রবিউল ইসলাম জানায় মদিনাবাদ মৌজায় তার ক্রয়কৃত জমিতে গতকাল সকালে চাযাবাদ করার জন্য জমি প্রস্তুত করে বাড়ী ছিল।

এসময় একই গ্রামের মোকারম,মালেক,রাজ্জাক গংরা তাকে জমিতে ডেকে নিয়ে যায় এবং বেদম মারপিট করে। রবিউলের মা স্ত্রী বাঁধা দিলে তাদের কেউ মেরে আহত করে। রবিউল ইসলাম এ ঘটনার সঠিক বিচার দাবী করেন এ রিপোর্ট লেখা পযন্ত মামলার প্রস্তুতি চলছিল।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana