সর্বশেষ:

eid suvescha

ঈদের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা মোল্যা কারিমুল ইসলাম

eid suvescha
Facebook
Twitter
LinkedIn

বটিয়াঘাটা প্রতিনিধিঃ

গাওঘরা ক্রীড়া পরিচালনা পরিষদের সভাপতি, সুরখালি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এবং বটিয়াঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য মোল্যা কারিমুল ইসলাম (কারী) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বটিয়াঘাটা উপজেলাবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বার্তা নিয়ে আসে। এই ঈদ আমাদের মাঝে ত্যাগ, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়।
তিনি আরও উল্লেখ করেন, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ তৈয়েবুর রহমান-এর নেতৃত্বে দীর্ঘদিন ধরে তিনি মাঠে-ময়দানে রাজনীতি করে আসছেন। ভবিষ্যতেও জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
পরিশেষে তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন—ঈদ হোক আনন্দ, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে নতুন এক সূচনা।
🌙 ঈদ মোবারক 🌙

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana