সর্বশেষ:

ghoraachut protijogita onusthito

বটিয়াঘাটায় ঐতিহ্যবাহী ঘোড়ার ছুট প্রতিযোগিতা অনুষ্ঠিত

ghoraachut protijogita onusthito
Facebook
Twitter
LinkedIn

তুরান হোসেন রানাঃ

খুলনার বটিয়াঘাটা উপজেলার ৫ নং ভান্ডারকোট ইউনিয়নের হালিয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়ার ছুট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় এলাকার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হয়ে উপভোগ করেন রোমাঞ্চকর এই আয়োজন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোতাহার হোসেন শিমু। এ সময় তিনি গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান এবং আয়োজকদের ধন্যবাদ জানান। প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে আসা ঘোড়া ও আরোহীরা অংশগ্রহণ করেন। দৌড় প্রতিযোগিতাটি দেখতে আশপাশের গ্রাম থেকেও অসংখ্য দর্শনার্থী ভিড় করেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজন গ্রামবাসীর মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি করে।

আয়োজকরা জানান, গ্রাম বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখার উদ্দেশ্যেই প্রতিবছর এ ধরনের আয়োজন করা হয়ে থাকে। ভবিষ্যতেও এ আয়োজন আরও বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana