
বটিয়াঘাটা প্রতিনিধিঃ
খুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালি ইউনিয়নের কল্যাণশ্রী গ্রামের কৃতি সন্তান মাওলানা মু. আল-আমিন গোলাদার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।

তিনি ছাত্রজীবন থেকেই বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। অতীতে যশোরের অভয়নগর ও কেশবপুর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি এবং যশোর জেলা ছাত্রশিবিরের আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি “দাকোপ-বটিয়াঘাটা উন্নয়ন ফোরাম”-এর প্রতিষ্ঠাতা সভাপতি, গাওঘরা মদিনাতুল উলুম মাদ্রাসার সেক্রেটারি, কল্যাণশ্রী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সেক্রেটারি এবং বটিয়াঘাটা প্রেসক্লাবের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানা যায়, স্থানীয় জনগণের উন্নয়ন, শিক্ষা বিস্তার ও সামাজিক কর্মকাণ্ডে তার ভূমিকার কারণে এলাকাবাসীর মধ্যে তাকে ঘিরে ব্যাপক আলোচনা ও প্রত্যাশা তৈরি হয়েছে।















