সর্বশেষ:

সেবা কার্ড হস্তান্তর

পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে চিকিৎসা সেবা কার্ড হস্তান্তর

সেবা কার্ড হস্তান্তর
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

বীর মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পাইকগাছায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা কার্ড হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে

অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে এসকল কার্ড হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ সুজন কুমার সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ। স্বাগত বক্তৃতা করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস।

উপজেলা সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ এর সঞ্চালনায় বক্তৃতা করেন, বীর মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার সরকার, আব্দুর রাজ্জাক মলঙ্গী, মোকছেদ আলী, জিএম জামির হোসেন, আনিছুর রহমান, জামাত আলী, আজিজুর রহমান, কামাল হোসেন, ইয়াকুব আলী, সৈয়দ আলী জোয়াদ্দার, আব্দুল মাজেদ, আব্দুল গফুর, ফয়জুল বারী, সোহরাব হোসেন, ভগীরথ মন্ডল, মধু, আব্দুস সামাদ।

এসময়ে উপজেলার অন্যান্য বীর মুক্তিযোদ্ধা বৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

পাইকগাছায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৫ তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স ভবন ; বিদ্যুতের কারণে আটকিয়ে আছে হস্তান্তর প্রক্রিয়া, ভাড়া বাড়িতে চলছে বিভিন্ন অফিসের কার্যক্রম : ব্যহত হচ্ছে জনসেবা

turan hossain rana