
ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় রিনা খাতুন (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় রাস্তা পার হওয়ার সময় মাগুরাগামী একটি সবজি বোঝাই ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রিনা খাতুন পাগলাকানাই ইউনিয়নের বড়খাজুরা গ্রামের বাসিন্দা।
ঘটনার পর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক ট্রাক শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।