সর্বশেষ:

ডাব পাড়াকে কেন্দ্র করে শিশুকে মারধর, থানায় অভিযোগ

Facebook
Twitter
LinkedIn

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি:

খুলনার বটিয়াঘাটা উপজেলায় ডাব পাড়াকে কেন্দ্র করে এক কিশোরকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর মা শ্যামলী সরকার বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) বটিয়াঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বারোআড়িয়া এলাকার বাসিন্দা শ্যামলী সরকারের ছেলে আবির মন্ডল (১৩) তার চার বন্ধুসহ পাশের বাড়ির দীলিপ মন্ডলের নারিকেল গাছ থেকে দুটি ডাব পেড়ে খায়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শম্ভুনগর এলাকার দীলিপ মন্ডল গত ১৫ মার্চ বিকেল আনুমানিক ৫টার দিকে কোনো কিছু না শুনেই আবিরকে জুতা ও হাত দিয়ে এলোপাথাড়ি মারধর করেন। এতে সে কাটা-রক্তাক্ত জখমসহ আহত হয়।

এ সময় আবিরের বন্ধু প্রন্নয় বিশ্বাস (৭) তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে আহত অবস্থায় আবির বাড়িতে ফিরলে পরিবারের সদস্যরা স্থানীয় গ্রাম্য চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।অভিযোগে আরও বলা হয়, ঘটনার প্রতিবাদ জানাতে আবিরের বাবা কার্তিক মন্ডল দীলিপ মন্ডলের কাছে গেলে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধরের চেষ্টা করেন। একপর্যায়ে আশপাশের লোকজন ছুটে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে ওই সময় অভিযুক্ত দীলিপ মন্ডল ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি ও বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন বলেও অভিযোগ করা হয়েছে।ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের দাবি, অভিযুক্তের এমন আচরণে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে।
এ বিষয়ে বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana