বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি :
"যত্নে রাখি শিশু ও মা,গড়ি আগামীর সম্ভাবনা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার দুপুরে বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভাতাভোগীদের মাঝে আচরণ পরিবর্তন যোগাযোগ (Behavior Change Communication) প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে ভাতাভোগীদের মাঝে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটু। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রতিনিধি লিপিকা, আব্দুর রশিদ, মো: হেলান উদ্দিন, সুরখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ধীমান মল্লিক, ইউপি সদস্য যথাক্রমে, প্রসাদ চন্দ্র রায়, রত্না অধিকারী, আবুল কালাম হাওলাদার, রুহুল আমিন মোল্লা, এনামুল শেখ, হাফিজা আক্তার, রুনা বেগম, পরিষদের উদ্যোক্তা সমাপ্তি গোলদার, আবুজার গিফারি সহ আরো অনেকে। অনুষ্ঠান প্রশিক্ষণে মা ও শিশুর স্বাস্থ্যসেবা, পুষ্টি ও সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা হয়।