
সততা ন্যায়বিচার নৈতিক -মুল্যবোধ, ইনসাফের পক্ষে জুলুমের বিরদ্ধে ন্যায় প্রতিষ্টায় আমাদের অঙ্গিকার শহীদ শরিফ ওসমান হাদীর স্মরনে দোয়া ও আলোচনা সভা এবং ওসমান হাদীর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের লক্ষে পাইকগাছা উপজেলা "ইনসাফ মঞ্চ " আত্মাপ্রকাশের ঘোষণা করা হয়েছে। শুক্রবার সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে কপিলমুনি কলেজ সহকারী অধ্যাপক মোহাম্মদ রুহুল কুদ্দুস এর সভাপতিত্বে ইনসাফ মঞ্চ আত্মপ্রকাশ ঘোষণা হয়েছে। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক আজাদ বার্তার সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট মাফতুন আহমেদ। বক্তব্য রাখেন খুলনা জেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন ,সমন্বয়ক এন সি পি পাইকগাছা উপজেলা
জি এম মেজবাহ আহমেদ ,ছাত্রশিবির পাইকগাছা উপজেলা সাবেক সভাপতি এস কে মহিবুল্লাহ, সমাজ সেবক, মোঃ নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক কাজী আবুল বাশার,জি এম সাকিল হাফিজ সম্রাট, জুলাই যুদ্ধার পিতা মোঃ রফিকুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, পাইকগাছা পৌরসভা ছাত্রশিবিরের সেক্রেটারি শফিয়ার রহমান, পাইকগাছা পৌর ছাত্র শিবিরের সহকারী সেক্রেটারি আল কামাল মাহমুদ ওলি, মরিয়ম খাতুন সহ ইনসাফ মঞ্চ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । অনুষ্ঠান শেষে শহীদ শরিফ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনা দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।