সর্বশেষ:

ক্ষমতায় গেলে দুর্নীতির কোনো সুযোগ থাকবে না: ডোমারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার

Facebook
Twitter
LinkedIn

মোঃ মকবুলার রহমান ডোমার উপজেলা প্রতিনিধি:

গত ৫৪ বছরে যারা রাষ্ট্রক্ষমতায় ছিল, তারা সবাই যোগ্যতার সাথেই দুর্নীতি করে গেছে—এমন মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা আমীর ও নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নিজেরা দুর্নীতি করবে না এবং কাউকেও দুর্নীতি করতে দেবে না। প্রতিটি আসনের উন্নয়ন বরাদ্দ শতভাগ জনগণের কল্যাণে ব্যয় করা হবে।
দুপুরে নীলফামারীর ডোমার আইডিয়াল একাডেমীর মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মতবিনিময়ে অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, “দুর্নীতিই দেশের উন্নয়নের প্রধান অন্তরায়। ক্ষমতায় যাওয়ার পর ব্যক্তিগত স্বার্থ নয়, জনগণের স্বার্থকে সর্বাগ্রে রাখা হবে। উন্নয়ন প্রকল্পে কোনো লুটপাট বা অপচয়ের সুযোগ থাকবে না। প্রতিটি টাকা ব্যয়ের হিসাব জনগণের সামনে স্বচ্ছভাবে তুলে ধরা হবে।”
তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দিয়ে পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা হবে। বিশেষ করে ডোমার ও ডিমলা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের আয়না। সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতা দুর্নীতি রোধে বড় ভূমিকা রাখতে পারে। জামায়াতে ইসলামী গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।মতবিনিময় সভায় স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভা শেষে সাংবাদিকরা বিভিন্ন সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, স্থানীয় উন্নয়ন পরিকল্পনা এবং আসন্ন নির্বাচনী প্রস্তুতি নিয়ে প্রশ্ন করেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana