সর্বশেষ:

সাংবাদিক তরিকুল ইসলামের পুত্র তানভীরের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ

Facebook
Twitter
LinkedIn

নিজস্ব প্রতিবেদক :

২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে তানভীর আলম। সে খুলনা শিরোমনি হাফেজিয়া মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশ নিয়ে এ কৃতিত্ব অর্জন করে। পরিশ্রম, একাগ্রতা ও শিক্ষকদের দিকনির্দেশনায় তার এ সাফল্য এসেছে বলে জানা যায়।

তার পিতা তরিকুল ইসলাম দৈনিক সংগ্রাম ও দৈনিক জন্মভূমি পত্রিকার বটিয়াঘাটা প্রতিনিধি। সাংবাদিক তরিকুল সন্তানের অর্জনে গর্ব প্রকাশ করেন এবং সবার কাছে দোয়া কামনা করেন। শিক্ষক ও এলাকাবাসী মনে করেন, তানভীরের এই সাফল্য অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana