বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা জেলা ইউনিটের নতুন যুব কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত কমিটিতে যুব প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী তাহসিন হাসান অংকন। কমিটি অনুমোদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মনিরুল হাসান বাপ্পি, ভাইস চেয়ারম্যান কে. এম. আশরাফুল আলম নান্নু, সেক্রেটারি এস. এ. রহমান বাবুল, কার্যনির্বাহী কমিটির সদস্য মইনুর রহমান মইন ও শেখ ফারুক, সিনিয়র যুব সদস্য মো. সহরব হোসেন এবং ইউনিট লেভেল অফিসার মো. তরিকুল ইসলাম।
নবগঠিত কমিটিতে উপ যুব প্রধান-১ হিসেবে মো. সাইফুদ্দিন আহমেদ এবং উপ যুব প্রধান-২ হিসেবে মো. নাহিদ গাজী দায়িত্ব পেয়েছেন। প্রশাসন, সংগঠন ও সদস্য সংগ্রহ বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন খায়রুজ্জামান মঈন এবং উপ-প্রধান হিসেবে শুভ্রদেব মণ্ডল। প্রশিক্ষণ ও সহশিক্ষা কার্যক্রম বিভাগে বিভাগীয় প্রধান হয়েছেন ফারহানা আক্তার নওরিন এবং উপ-প্রধান মো. জাবির মাহমুদ। আইসিটি, মিডিয়া ও যোগাযোগ বিভাগে বিভাগীয় প্রধান এফ. এ. ফাইম এবং উপ-প্রধান সানজিদা সাবরিন দায়িত্ব পালন করবেন। দুর্যোগ ও মানবিক সাড়া বিভাগে বিভাগীয় প্রধান জি. এম. ফাহমিদ ফেরদৌস এবং উপ-প্রধান সুমাইয়া আক্তার দায়িত্ব পেয়েছেন। স্বাস্থ্য বিভাগে বিভাগীয় প্রধান আবু তাহের মুস্তাকিম এবং উপ-প্রধান তৃষা খানম দায়িত্ব পালন করবেন।
এছাড়া, তহবিল সংগ্রহ বিভাগে বিভাগীয় প্রধান মো. হাফিজুর রহমান এবং উপ-প্রধান আবির মাহমুদ দায়িত্ব পেয়েছেন। নবগঠিত যুব কার্যনির্বাহী কমিটির সদস্যরা মানবিক সেবা, দুর্যোগ ব্যবস্থাপনা, স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং যুব উন্নয়নে নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।