সর্বশেষ:

খুলনা-১ আসনের এমপি আলহাজ্ব আমির এজাজ খানকে রেড ক্রিসেন্টের শুভেচ্ছা

Facebook
Twitter
LinkedIn

স্টাফ রিপোর্টার : এম এম খায়রুজ্জামান মঈন

খুলনা জেলা রেড ক্রিসেন্টের পক্ষ থেকে সংগঠনের আজীবন সদস্য ও নবনির্বাচিত সংসদ সদস্য খুলনা-১ আসনের এমপি আলহাজ্ব আমির এজাজ খানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

এমপির নিজ কার্যালয়ে গিয়ে খুলনা জেলা রেড ক্রিসেন্টের নেতৃবৃন্দ তার হাতে ফুলের তোড়া তুলে দেন এবং সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা জেলা ইউনিটের সহ-সভাপতি কে এম আশরাফুল আলম নান্নু, সেক্রেটারি জনাব এস এ রহমান বাবুল, কার্যনির্বাহী কমিটির সদস্য মইনুর রহমান মইন, রাজীব হুমায়ুন রাজু, এস এম বদরুদ্দোজা বাবু, শেখ ফারুক এবং ইউনিট লেভেল অফিসার তরিকুল ইসলাম।

শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ নবনির্বাচিত এমপি আলহাজ্ব আমির এজাজ খানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং মানবিক ও সেবামূলক কার্যক্রমে তার অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করেন। এমপি আমির এজাজ খান খুলনা জেলা রেড ক্রিসেন্টের কার্যক্রমে সক্রিয় সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana