সর্বশেষ:

রায়পুর হুজুরের দরবার শরীফে ৭৯তম ঐতিহ্যবাহী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

Facebook
Twitter
LinkedIn

তুরান হোসেন রানাঃ

বটিয়াঘাটার সুরখালী ইউনিয়নের রায়পুর দরবার শরীফ ময়দানে গতকাল ঐতিহ্যের ধারাবাহিকতায় অনুষ্ঠিত হলো ৭৯তম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির। প্রায় আট দশক ধরে চলমান এই দ্বীনি আয়োজন স্থানীয়ভাবে এক ঐতিহাসিক ধর্মীয় সম্মেলনে পরিণত হয়েছে। ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের মাহফিলও ছিল ব্যাপক ও প্রাণবন্ত।

মাহফিলে দেশবরেণ্য আলেম-ওলামাগণ কোরআন-হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন। বক্তারা মুসলিম উম্মাহর ঐক্য, নৈতিকতা, ঈমান-আমলের দৃঢ়তা ও সামাজিক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করেন। ৭৯ বছরের এই ধারাবাহিক আয়োজনকে ইসলামী শিক্ষা বিস্তারের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন তারা। ওয়াজ মাহফিলের শেষ পর্বে রায়পুর হুজুর সাহেবের ছোট সাহেবজাদা ও বর্তমান হুজুর সাহেব ক্বারী মোঃ আলতাফ হুসাইন মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

আবেগঘন সেই মোনাজাতে উপস্থিত মুসল্লিরা আমিন ধ্বনিতে মুখরিত করে তোলেন পুরো ময়দান। সবশেষে তাবারক বিতরণের মধ্য দিয়ে ৭৯তম এই ঐতিহ্যবাহী ধর্মীয় আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়। আয়োজকরা জানান, দীর্ঘ ৭৯ বছরের এই দ্বীনি ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana