গত ১৪ জুন ২০২৬ তারিখে দৈনিক নতুন সময় এবং ১৬ জুন ২০২৬ তারিখে দৈনিক বিডি নিউজ অনলাইন সংবাদপত্রে প্রকাশিত “পাইকগাছায় পাউবো কর্মকর্তার নির্দেশে কলোনির লেগের মাছ লুটের অভিযোগ” শীর্ষক সংবাদে আমাকে জড়িয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত ও সামাজিকভাবে আমাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে সাংবাদিকদের কাছে বিভ্রান্তিকর ও ভুল তথ্য সরবরাহ করে এ ধরনের সংবাদ প্রকাশে প্ররোচিত করেছে।আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, প্রকাশিত অভিযোগের কোনো সত্যতা নেই। ভবিষ্যতে এ ধরনের ভিত্তিহীন ও মানহানিকর সংবাদ প্রকাশের ক্ষেত্রে যথাযথ তথ্য যাচাই করে সংবাদ পরিবেশনের জন্য সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানাচ্ছি।
বিনীত,
মোঃ মোতালেব হোসেন
উপ-সহকারী প্রকৌশলী
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো), খুলনা।