সর্বশেষ:

পশুর নদীতে বিকল ট্রলারের ইঞ্জিন, ভাসমান ৪২ পুন্যার্থী উদ্ধার

Facebook
Twitter
LinkedIn

বাগেরহাট প্রতিনিধিঃ

সুন্দরবনের রাস পুন্যস্নান থেকে ফেরার পথে দুটি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পশুর নদীতে ভাসতে থাকা ৪২ পূন্যাথীকে উদ্ধার করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। বুধবার (৫ নভেম্বর) রাতে পশুর নদীর হারবারিয়া এলাকা থেকে এদেরকে উদ্ধার করা হয়। পরে ইঞ্জিন চালিত ট্রলার দুটিসহ পূন্যাথীদের মোংলা উপজেলার জয়মনিরঘোল ঠোডা জেটিতে নিরাপদে পৌঁছে দেওয়া হয়।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার সকাল ৯ টায় সুন্দরবনের দুবলারচরে ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উৎসব শেষে ২ টি ইঞ্জিনচালিত ট্রলার ৪২ জন যাত্রী নিয়ে লোকলয়ে ফিরছিলেন। সন্ধ্যা ৬ টায় পশুর নদীর হারবারিয়া ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে ট্রলার ২ টি নদীতে ভাসতে থাকে। পরবর্তীতে মুঠোফোনের মাধ্যমে কোস্টগার্ডকে বিষয়টি জাপনানো হলে রাতে হারবারিয়া এলাকা থেকে তাদেরকে উদ্ধার করা হয়। উদ্ধার যাত্রীদের বাড়ি খুলনা উপজেলার বটিয়াঘাটা উপজেলায়।৩ নভেম্বর থেকে ৫ নভেম্বর সুন্দরবনের দুবলার আলোরকোলে রাস উৎসব অনুষ্ঠিত হয়।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

স্যার পিসিরায়ের প্রায় ২০০ বছরের পুরনো জরাজীর্ণ পৈতৃক ভিটা সংস্কারের কাজ শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। পাইকগাছায় বিশ্ববরেণ্য বিজ্ঞানী পিসি রায়ের বাড়ীটি সংস্কার করছে প্রত্নতত্ত্ব বিভাগ ; বরাদ্ধ ৩৯ লাখ

turan hossain rana