পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পাসে অবৈধভাবে বেসরকারি অ্যাম্বুলেন্স অযাচিতভাবে পার্কিং, অসাদচারণ এবং দালালদের দৌরাত্ম্য বন্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছে।
১৪ ফেব্রুয়ারি শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। এসময় মাইক্রোবাস অযাচিতভাবে পার্কিং করে রাখার অপরাধে একজন ড্রাইভারকে ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং হাসপাতালের ভিতর বেসরকারি এ্যাম্বুলেন্স, মাইক্রোবাস ভবিষ্যতে পার্কিং করে রেখে রোগীদের চলাচলে বাধা দিবেন না মর্মে ৪ জনের কাছ থেকে মুচলেকা নেয়া হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী,
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ, ওসি মো. গোলাম কিবরিয়া সহ আনসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অপরদিকে, একই দিনে দুপুরে উপজেলার বোয়ালিয়া মোড় এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে এবং তেল মজুদ করে রেখে কৃত্রিম সংকট তৈরি করার অপরাধে ভ্রাম্যমান আদালতে
একজন দোকানদার কে অর্থদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী। এসময় সকল ব্যবসায়ীকে এধরনের প্রবণতা থেকে বের হয়ে আসার আহ্বান জানান।