সর্বশেষ:

পাকইগাছা ; বেতগ্রাম-কয়রা আঞ্চলিক সড়কের বাঁক সরলীকরণে মানববন্ধন

Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

গত ৫ বছরে বারবার মেয়াদ বৃদ্ধি ও ব্যায় বরাদ্দের পরও শেষ করা যাচ্ছেনা খুলনার বেতগ্রাম-কয়রা আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্প। বিশেষ করে দক্ষিণের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র কপিলমুনি সদরের ফকিরবাসা মোড় এলাকায় বাঁক সরলীকরণের কাজ জটিলতা ও আইনী ত্রুটির কারণে থমকে আছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে “নিরাপদ সড়ক চাই” পাইকগাছা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শাখার সভাপতি এইচএম শফিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন আসলাম হোসেন, সাংবাদিক নজরুল ইসলাম, তপন পাল, মহানন্দ অধিকারী মিন্টু, ফরিজুল ইসলাম, শেখ আতিয়ার রহমান, শ্রমিক নেতা ফজর আলী ও রেজাউল ইসলামসহ অন্যান্যরা।

বক্তারা জানান, নির্দিষ্ট সময়সীমার মধ্যে সড়কের সব বাঁক সরলীকরণের কাজ শেষ করতে হবে। কাজ বাধাগ্রস্থ হলে বা বরাদ্দ বাতিল হলে দায় সংশ্লিষ্টদেরকেই নিতে হবে। তারা সওজের প্রতি দ্রুত কার্যক্রম শুরু করার আহবান জানান, অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত তথ্য অনুযায়ী, বেতগ্রাম-কয়রা আঞ্চলিক সড়কের প্রায় ৬০ কিলোমিটার দুটি লেনে উন্নীতকরণে ঝুঁকিপূর্ণ ৩৪টি বাঁক সরলীকরণ প্রয়োজন। বর্তমানে পাইকগাছার ফকিরবাসা মোড় এলাকায় ১১.৩৯০ শতক জমি অধিগ্রহণ নিয়ে অসম দর ও অনিয়মের অভিযোগে কাজ বন্ধ রয়েছে। অন্যান্য ৩৩টি বাঁক জটিলতা ছাড়াই সম্পন্নের পথে।

স্থানীয়রা জানান, কপিলমুনির বাজারে সড়কের দীর্ঘস্থায়ী বেহাল অবস্থা ব্যবসায়ী ও যাত্রীদের জন্য চরম দুর্ভোগ সৃষ্টি করছে। ঝুঁকিপূর্ণ বাঁক এবং বর্ষায় গর্তের কারণে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। প্রকল্প বাস্তবায়করা আশা করছেন, ফকিরবাসা মোড়ের বাঁক সরলীকরণের কাজ শেষ হলে পুরো সড়কের উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন হবে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana