সর্বশেষ:

পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির মতবিনিময়

Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।

​ পাইকগাছার নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ-এর সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন পাইকগাছা-কয়রা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ ৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে ​উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ এর সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এ সময় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর লাইসেন্স সংক্রান্ত জটিলতা নিরসন এবং সরকারি নিয়মাবলী যথাযথভাবে প্রতিপালন করে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাইকগাছা-কয়রা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ আলহাজ্ব মুহাম্মদ কওসার আলী গাজী, জুনিয়র কনসালটেন্ট ও গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক সুজন কুমার সরকার।​সভায় নবাগত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ ক্লিনিক মালিকদের উদ্দেশ্যে বলেন সাধারণ মানুষের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি ক্লিনিকগুলোকেও স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করতে হবে। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana