সর্বশেষ:

পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ এর যোগদান

Facebook
Twitter
LinkedIn

এস,এম,আলাউদ্দিন সোহাগ,পাইকগাছা ( খুলনা )

খুলনার পাইকগাছায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করলেন ডাঃ আহসানারা বিনতে আহমেদ। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে হাসপাতাল অডিটরিয়ামে এ নবাগত এ কর্মকর্তাকে বরণ ও সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহবুবর রহমান ও ডাঃ নীতিষ চন্দ্র গোলদার এর বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। কনসালটেন্ট (গাইনি) ডাঃ সুজন কুমার সরকার এর সভাপতিত্বে ও সিনিয়র স্টাফ নার্স রেহানা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানের বক্তব্য রাখেন জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেশিয়া) ডাঃ মোঃ জহিরুল ইসলাম, ডাঃ মেহেদি হাসান, ডাঃ শাকিলা আফরোজ, ডাঃ সাইমা, ডাঃ আঁখি দাস, ডাঃ অর্নব ঘোষ, ডাঃ রাজীব কুমার পাল, ডাঃ মোঃ ফখরুদ্দিন আহমেদ, ডাঃ নয়ন সরকার, ডাঃ মোঃ আনভির আহমেদ, ডাঃ মোঃ আবু জাফর, ডাঃ ইমরান হাসান ও ডাঃ প্রান্ত সরদার, স্যানিটারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল।

অনুষ্ঠানে নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন সকলে।পাইকগাছা উপজেলার বাতিখালী গ্রামের প্রাক্তন কৃষি কর্মকর্তা আহমদ আলীর ছোট কন্যা ডাঃ আহসানারা বিনতে আহমেদ, ৩৩ বিসিএস(স্বাস্থ্য) এমবিবিএস (ঢাকা), এমএস (অবস্ এন্ড গাইনী) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।নবাগত এ কর্মকর্তা তার বক্তব্য সকলে সহযোগিতায় পাইকগাছা উপজেলার স্বাস্থ্য সেবাকে আরো এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana