পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় মহানামযজ্ঞ অনুষ্ঠানে পূজা পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার কপিলমুনি শ্রী শ্রী কপিলেশ্বরী কালী মন্দিরের সভাপতি চম্পক কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা জেলার সাধারন সম্পাদক বিমান সাহা।
এসময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি রতন মিত্র, অজিত কুমার মন্ডল, উপদেষ্টা দেবাশীষ দে, সদস্য জগোদিশ দে, কৃষ্ণেন্দু দত্ত, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক কৃষ্ণ পদ মন্ডল, সদস্য সচিব হিমাদ্রী শেখর দে, সাবেক উপজেলা সভাপতি সমিরন সাধু, সঞ্জয় মজুমদার, তারক মজুমদার, রামপ্রসাদ কর্মকার, কুমারেশ মন্ডল, কার্তিক দাস, সহদেব দাস, রবিন্দ্র কর্মকার, শিবানন্দ রায়, কিনু পাল ও কৃষ্ণ রায়।