সর্বশেষ:

পাইকগাছায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।

খুলনার পাইকগাছায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩ জানুয়ারি শনিবার বিকালে দলীয় কার্যালয়ে পাইকগাছা পৌরসভা যুবদল এ দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করে।পৌরসভা যুবদলের আহবায়ক জি এম রুস্তমের সভাপতিত্বে ও সদস্য সচিব জি এম আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ।

বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বি এম হাফিজ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্তিক,যুগ্ম আহবায়ক রাজীব নেওয়াজ, পাইকগাছা কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুজ্জামান,পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফয়সাল রাশেদ সনি, কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তুর্য্য,পৌর যুব দলের যুগ্ম আহবায়ক রমজান হোসেন রাব্বি, রাসেল হোসেন রাজা, বিল্লাল মীর, নাজমুল হুসাইন বাপ্পি, আসাফুর জামান তুহিন,৯ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক রাসেল গাজী,৭ নং ওয়ার্ড বি এনপির সাধারন সম্পাদক ইব্রাহিম গাজী,সাংগঠনিক সম্পাদক মামুন গাজী,পৌর সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মোঃ সোহেল গাজী, আমিনুর রহমান ,রবিউল ইসলাম, এরশাদ, রাফিদ, আহাদুল,ইসমাইল, ইমদাদুল, আশরাফুল, সাব্বির, লাভলু, শহীদ, ফয়সাল, আহাদ ও তামিম।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ গোলাম রসুল।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana